এসএসসি’তে অকৃতকার্য হওয়ায় চতুর্থতলা থেকে লাফিয়ে কথা সাহা (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার দুপুরে মাগুরা জেলা শহরের রিমপি সাহা নামের এক আত্ত্বীয়ের বসবাসরত চতুর্থতলার ছাদ থেকে সে লাফিয়ে পড়ে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল চারটার দিকে সে মারা যায়। কথা সাহা মাগুরার মহম্মদপুরের বিনোদপুর গ্রামের রাজেশ সাহার মেয়ে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম জানান, উপজেলার বিনোদপুর গ্রামের রাজেশ সাহার মেয়ে কথা সাহা এবারের এসএসসি’তে এক বিষয়ে ফেল করায় ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। সে বিনোদপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী। রোববার এসএসসি’র ফল প্রকাশ হয়। ফলাফলে সে অকৃতকার্য হয়।