মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

প্রকাশিতঃ মে ২২, ২০২৪ | ৭:০৩ অপরাহ্ণ
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৯শ ৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কবিরুজ্জামান কবির (শালিক পাখি) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৯শ ৬২ ভোট। উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাবেক ছাত্রলীগের নেতা মো: ঈদুল শেখ চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৮ হাজার ১৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: সুজন শিকদার। তিনি তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২২হাজার ০১ ভোট। উপজেলা মহিলা আ,লীগের যুগ্ম-আহবায়ক মোছাঃ শামীমা হাসান পলি হাঁস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাপ্না রানী বিশ্বাস।তিনি কলসপ্রতীক নিয়ে ১৭ হাজার ৪শ ৯৫ ভোট পেয়েছেন । মঙ্গলবার রাতে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার পলাশ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।