চাঁদপুরের তিন উপজেলার বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের অভিনন্দন

প্রকাশিতঃ মে ২৩, ২০২৪ | ৮:৩৮ পূর্বাহ্ণ
আলমগীর বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর

ষষ্ঠ উপজেলা নির্বাচন ২০২৪ এর দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর উপজেলা হাজিগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা নির্বাচনে সকল বিজয়ীদেরকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটোয়ারী দুলাল চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল বিজিদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিজয়ী তিন উপজেলার চেয়ারম্যান,পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের চাঁদপুর জেলা আওয়ামী লীগের অভিনন্দন। গত ২১ মে\"২৪\"খ্রিঃ অনুষ্ঠিত হওয়া চাঁদপুর জেলার তিনটি উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় বিজয় প্রার্থীদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা ও নির্বাচনের দায়িত্বগত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ প্রশাসন শৃঙ্খলা বাহিনীকে জানাই বিশেষ ধন্যবাদ। চাঁদপুর জেলার সদর,হাজীগঞ্জ,শাহারাস্তি উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান,পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের জানাই চাঁদপুর জেলা আওয়ামীলীগের পক্ষে থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চাঁদপুর সদর,হাজীগঞ্জ,শাহারাস্তি উপজেলা পরিষদ শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকল সম্মানিত ভোটারবৃন্দ,নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা,কর্মচারী, আইনশৃংখলা রক্ষার দায়িত্বপালনকারী সকলকে,সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী,সমর্থকসহ সংশ্লিষ্ট সকলকে। তাদের জন্য শুভকামনা রইলো।