মাগুরায় ১৩২ জন কৃতি ছাত্র ছাত্রীর মধ্যে ১৩ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ

প্রকাশিতঃ মে ২৪, ২০২৪ | ৫:২৯ অপরাহ্ণ
সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

মাগুরা জেলার জিপিএ- ৫ প্রাপ্ত অসচছল মেধাবী এস এস সি ও এইস এস সির কৃতি শিক্ষার্থিদর সংবর্ধনা ও চেক বিতরণ করা হয়। ২৩ মে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণ করেণ জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সানিউল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন। এছাড়া কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা পরিষদের ২০২৩- ২০২৪ অর্থ বছরের বাজেট থেকে ১৩২ জন কৃতি ছাত্র ছাত্রীর মধ্যে মোট ১৩ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক প্রাপ্তদের মধ্যে এসএসসির ৯১ জন এবং এইসএসসির ৪১ জন ছাত্র ছাত্রী রয়েছে।