পুলিশ জনতা ঐক করি , স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের কমিউনিটি এন্ড বিট পুলিশিং শাখার উদ্যোগে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা বাংলাদশ পুলিশ আয়োজনে মাগুরা সদর থানার সহযোগিতায় সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা সদর থানার সম্মেলন কক্ষে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা মহোদয়। এছাড়াও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ ওয়ালিউল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী রাসেলসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
বক্তারা মতবিনিময় সভায় মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব প্রতিরোধ , ডিজিটাল ডিভাইস, মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের শতাধিক ব্যক্তিবর্গ ।