সাবেক সেনাপ্রধানের মহতী উদ্যোগ ব্যবসায় উপকরণ ও মূলধন বিতরণ

প্রকাশিতঃ জুন ৪, ২০২৪ | ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

“র্সমৃদ্ধ পরিবার কর্মসূচি” র আওতায় কুষ্টিয়া সদর উপজেলার খোর্দ্দ আইলচারা গ্রামে উন্নততর জীবনের প্রত্যাশায় সমৃদ্ধ পরিবার গঠনের লক্ষ্যে নির্বাচিতদের মাঝে ব্যবসায় উপকরণ ও চলতি মূলধন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটায় সানমুন ক্লাব ও পাঠাগার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া কার্যালয়ে , লেফটেন্যান্ট জেনারেল এম. হারুন অর রশিদ বীর প্রতীক (অব.) ও বেগম লায়লা নাজনীন হারুন ফাউন্ডেশনের অর্থায়নে ব্যবসায় উপকরণ ও মূলধন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল এরশাদ উর রশিদ। প্রধান অতিথি তার বক্তব্যে সমৃদ্ধ পরিবার সম্পর্কে প্রকল্পের উপকারভোগীদের সুস্পষ্ট ধারণা এবং সম্মিলিত পরিবারের সকল সূচকে উপস্থিত সকলের পরিবারের অগ্রগতি কামনা করেন। সানমুন ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান এর সার্বিক নির্দেশনায় ও সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক জনাব মোঃ মতিয়ার রহমান, কুষ্টিয়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: আতিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা জনাব লাল মোহাম্মদ মাস্টার । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইলচারা ইউ পি সদস্য জনাব মোঃ ফজর আলী, এবং সানমুন ক্লাব ও পাঠাগারের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানমুন ক্লাব ও পাঠাগারের শিক্ষা সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম। উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে ৬ টি পরিবারের সদস্যদের মাঝে ভ্যানগাড়ী, নগদ অর্থ ও ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায় সামগ্রী বিতরণ করা হয়েছে।