মুন্সীগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২,আহত ৪।

প্রকাশিতঃ জুন ২২, ২০২৪ | ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জে বাস -সিএনজি সংঘর্ষে দুই সিএনজি যাত্রী নিহত ও চারজন আহত হয়েছে।ঢাকা-বান্দুরা সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।শনিবার (২২ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার খারশুর নামকস্থানে ওই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি যাত্রী শেখ আব্দুর রহমান ও মোহাম্মদ শাহীন মিয়া। তাদের বাড়ি ঢাকা জেলার দোহারে বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে সিরাজদিখান উপজেলার খারশুর এলাকায় নবাবগঞ্জগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে সিএনজিতে থাকা দুইজন নিহত ও ৪ জন আহত হয়।তাদের উদ্ধার করে ঘটনাস্থলের পাশে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম দৈনিক ডোনেট বাংলাদেশকে বলেন, দূর্ঘটনার পরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পাশে থাকায় আহতদের সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনের মৃত্যু হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।