টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে কুষ্টিয়া শহর রণক্ষেত্র

প্রকাশিতঃ আগস্ট ৪, ২০২৪ | ২:০৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

কুষ্টিয়াতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ প্রায় শতাধিক রাউন্ড গুলি, সাউন্ড গেনেড ও টিয়ারশেল ছুড়েছে বলে দাবি করেছেন স্থানীয় জনগণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলাকালে কুষ্টিয়া শহরের এন.এস রোডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফলে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বন্ধ হয়ে গেছে দোকানপাট, আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। এ ঘটনায় কুষ্টিয়া থেকে ঢাকা, যশোর, ঝিনাইদাহ ও চুয়াডাঙ্গাসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।