১-৫ জুলাই আটক বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে

প্রকাশিতঃ আগস্ট ৬, ২০২৪ | ৪:৪৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ব্যাক্তিদের দমাতে গণহারে গ্রেফতার করে বিভিন্ন মামলায় আটক করে সরকার। এবার সেই সরকার পতনের একদিনের মাথায় আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। গত ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত আন্দোলন ও বিভিন্ন মামলায় যাদের আটক করা হয়েছে তাদের আদালতের মাধ্যমে মুক্তি দেওয়া শুরু হয়েছে বলে জানান রাষ্ট্রপতির প্রেস উইং। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার মুক্তি দেওয়া হয় এবং দ্বাদশ সংসদ ভেঙ্গে দেওয়া হয়। এর আগে, ছাত্র-জনতার বিক্ষোভে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সেনাপ্রধান ওয়াকার উজ-জামান জাতির উদ্দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান।