রাজনৈতিক মামলায় যখনই জামিন আবেদন, তখনই শুনানি

প্রকাশিতঃ আগস্ট ৬, ২০২৪ | ১০:৪৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

রাজনৈতিক মামলায় যখনই জামিন আবেদন করা হবে, তখনই শুনানি হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকার জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত। মঙ্গলবার জেলা জজ আদালতের সভাকক্ষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে এ সিদ্ধান্ত হয়। সেখানে বিএনপিপন্থী আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন না। এ বিষয়ে নিশ্চিত করেছেন বিএনপিপন্থি আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।