ইউজিসি সচিব পদে রদবদল, নতুন সচিব ফখরুল ইসলাম

প্রকাশিতঃ আগস্ট ১১, ২০২৪ | ৬:১২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামকে সচিব পদে বদলি করা হয়েছে। আর সচিব ড. ফেরদৌস জামানকে কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। রোববার জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। ড. মো. ফখরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি সচিব হিসেবে আজ অপরাহ্ণে যোগদান করেন। ড. মো. ফখরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইএলটির ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি লেখালেখিও করে থাকেন, তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩টি। তিনি এমটিসিপি (মালয়েশিয়া), নাফিক (নেদারল্যান্ডস), সিডা (সুইডেন), এসসিপি (সিংগাপুর) এবং এসডিসি ফেলোশিপের আওতায় উচ্চতর প্রশিক্ষণ নেন।