নওগাঁর আত্রাইয়ের শহীদ মেধাবী ছাত্র ফাহমিদ জাফর ও ব্যবসায়ী শাখিল আনোয়ারকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে এক লাখ টাকা করে অর্থসহায়তা দেয়া হয়েছে। তাদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু শিহাব, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আশাদুল্লাহ আল গালিব প্রমুখ।শহীদ শেখ তাহমিন জাফর (২৫)
টঙ্গী সরকারি কলেজ শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে
শাহাদাৎ বরণ করেন ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা ঢাকা।