বাধ্যতামূলক অবসরে হাবিবুর ও মনিরুল

প্রকাশিতঃ আগস্ট ১৩, ২০২৪ | ১০:২৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুইটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১ এর সচিব মো. জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুইটিতে স্বাক্ষর করেন। এর আগে হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার ও মনিরুল ইসলামকে এসবি প্রধান থেকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে যুক্ত করা হয়। হাবিবুর রহমান মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার আসামি।