হরিণাকুণ্ডুতে বাজার মনিটরিং করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশিতঃ আগস্ট ১৫, ২০২৪ | ১০:৪০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যের মান নিশ্চিত করতে বাজার মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের নেতৃত্বে শিক্ষার্থীরা শহরের বড়বাজার এলাকায় বাজার পরিদর্শন করেন। এ সময় তারা হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন। একই সময় তারা বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গিয়ে খাদ্যের মান দেখেন এবং পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসার আগ পর্যন্ত এমন কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।