নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের হরিনা নৌ পুলিশ ফাঁড়ির কার্যক্রম পুনরায় চালু হয়েছে। সোমবার ১২ আগষ্ট দুপুরে হরিনা নৌ ফাঁড়ির কর্মকর্তারা একত্রে যোগদান করেন। সারাদেশে ভৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ দফার অসহযোগ আন্দোলনের প্রথম দিন হরিনা নৌ পুলিশ কর্মকর্তারা নিরাপত্তা বিবেচনায় নিরাপদ আশ্রয়ে চলে যান। ৮ দিন পর তারা পুনরায় হরিনা নৌ ফাঁড়িতে উপস্থিত হন।
হরিনা নৌ পুলিশের ইনচার্জ মোঃ আবু বকর ছিদ্দিক জানান, এই দেশটা আমাদের সকলের, সকলে মিলে এই দেশটাকে গড়তে হবে। আমরা (পুলিশ) এদেশর মানুষকে সেবা দিয়ে যাবো। পুলিশের যে বিধি রয়েছে তার মধ্যেই কাজ করবে। কারো অন্যায় প্ররোচনায় প্ররোচিত হয়ে কাউকে অবৈধ সুযোগ দেওয়া হবেনা।তিনি আরো বলেন, আমরা আপাতত মানুষকে সচেতনতা কার্যক্রম চালাবো পাশাপাশি নৌ-পুলিশের যে সকল কার্যক্রম রয়েছে তা স্বাভাবিক ভাবে চকমান থাকবে।