পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৩০ পুলিশ কর্মকর্তা

প্রকাশিতঃ আগস্ট ২০, ২০২৪ | ৪:৫৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন আরও ৩০ পুলিশ কর্মকর্তা। আজ মঙ্গলবার (২০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুলিশ সুপার (জাতীয় বেতন স্কেল ২০১৫, এর পঞ্চম গ্রেড টাকা ৪৩,০০০-৬৯,৮৫০/) পদে পদোন্নতি প্রদান করা হলো।