চাঁদপুর প্রেসক্লাব তালাবদ্ধ ছাত্র আন্দোলনের আল্টিমেটাম না মানায়

প্রকাশিতঃ আগস্ট ২০, ২০২৪ | ৯:২৮ অপরাহ্ণ
আলমগীর বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবি গত ২৪ ঘন্টার আল্টিমেটামে না মানায় ১২ আগস্ট সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর। রবিবার দুপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুরের শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমনসহ যারা সৈরাসার শেখ হাসিনা সরকারের নানা রকম দূর্নিতি বাস্তবায়নে কাজ করেছেন তাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন থেকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। সমন্বয়করা জানান, রবিবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর শিক্ষার্থীদের আল্টিমেটামে ও পদত্যাগের বিষয় বিকেল ৫টায় প্রেসক্লাবে বসার কথা ছিল। ছাত্ররা সন্ধ্যা ৭ টা পর্যন্ত অপেক্ষা করে সভাপতি- সাধারন সম্পাদক প্রেসক্লাবে না আসায় এবং পদত্যাগ না প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দেন তারা। তারা আরো বলেন, সন্ধ্যার পূর্বে চাঁদপুর প্রেসক্লাবের সদস্য রিয়াদ ফেরদৌস, মো: জাকির হোসেন, কাদের পলাশ, আল ইমরান শোভন, নেয়ামত হোসেন, ওয়াদুদ রানা, তালহা জুবায়ের প্রেসক্লাবে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর শিক্ষার্থীদের সাথে সমন্বয় করার চেষ্টা করে, শিক্ষার্থীরা তাদের সামনে পুনরায় প্রেসক্লাব সভাপতি-সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবি উত্থাপন করেন। সে পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় আরো শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রেসক্লাব থেকে তাদের সাথে বসার প্রতিশ্রুতি দিলেও সভাপতি ও সাধারণ সম্পাদক একজনও উপস্থিত ছিলেন না।