নওগাঁর আত্রাইয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে শিক্ষার্থীদের অর্থ সংগ্রহ কার্যক্রম করেছেন তরুণ শিক্ষার্থীরা।
বন্যাদূর্গত অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ চলছে দেশজুড়ে। নওগাঁর আত্রাইয়ে একঝাঁক তরুন শিক্ষার্থীর উদ্যগে অংশ নিয়েছেন অর্থ সংগ্রহ ও সহযোগিতায়।
উপজেলার শুটকি গাছা কে ডি স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা জোর তৎপরতা চালাচ্ছেন অর্থ সংগ্রহের।
রবিবার (২৫ আগস্ট) দিনভর চলে অর্থ সংগ্রহের কাজ।উপজেলার বিভিন্ন এলাকায় অর্থ সংগ্রহের কাজে নিরলস পরিশ্রম করছেন শিক্ষার্থীরা।যে যার মতো পারছেন সহায়তা দিচ্ছেন।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন সাধারণ শিক্ষার্থীদের এমন দূর্যোগের সময় মানবিক ও জনসেবা মূলক কার্যক্রম অবশ্যই প্রশংসার।
শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সাংবাদিক প্রত্যয় আহম্মেদ বলেন শিক্ষার্থীদের সেবা মূলক কার্যক্রমে প্রত্যেক কে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।
অর্থ সংগ্রহ করতে আসা দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তফা স্বাধীন বলেন।
দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ বন্য কবলিত হয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে।
নারী পুরুষ শিশু বৃদ্ধ একটু সহোযোগিতার জন্য তাকিয়ে আছে। দয়াকরে বন্যার্তদের সহোযোগিতায় আপনারা যে যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। এসময় উপস্থিত ছিলেন দশম শ্রেণির শিক্ষার্থী মামুন, আউয়াল, রিদয়,জাহিদ, কামরুল, ইমরান, সুজন,ময়নুল,মিজান, মিনহাজ, হাসন সহ অন্যান শ্রেণির শিক্ষার্থী।
সংগৃহীত অর্থ আস সুন্নাহ ফাউন্ডেশন জমা করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।