নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)কে বিদায়ী সংবর্ধনা।

প্রকাশিতঃ ডিসেম্বর ২, ২০২৪ | ৬:৪৬ অপরাহ্ণ
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী

নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর/২৪) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ। এসময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, অর্থ সম্পাদক জামাল হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য সাগর দাস, আল মাহমুদ, আলমগীর মন্ডল প্রমুখ।