শালিখায় উপজেলা যুবদলের আলোচনা সভা

প্রকাশিতঃ জানুয়ারি ১৯, ২০২৫ | ১০:৩২ অপরাহ্ণ
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা

মাগুরার শালিখায় বিএনপি\'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন ও লিফলেট বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব দলের আহবায়ক মোঃ সোহেল রানার সভাপতিত্ব ও ইসতিয়াক মাহমুদ এর সঞ্চালনায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মোঃ ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ কুতুব উদ্দিন রানা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম আবু তাহের সবুজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সদস্য শাহাদ আলী বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তিতাস বিশ্বাস, যুগ্ন আহবায়ক এসএম আলামিন, কার্যকরী সদস্য হোসাইন মোঃ মানিক প্রমূখ। এসময় রবিউল ইসলাম নয়ন তার ভার্চুয়ালী বক্তব্যে সকলকে একত্রিত হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেগ আগামীতে যাকে মনোনয়ন দেয়া হয় তাকে ধানের শীষে ভোট দিতে বলেন। একই সাথে তিনি আওয়ামী লীগ ও তার দোসরদের সাথে সকলকে সম্পর্ক ছিন্ন করতে বলেন। এবং বিচারের নামে চাঁদাবাজি বন্ধ করতে বলেন।