মুন্সীগঞ্জে বাস-মাইক্রোর সংঘর্ষে স্ত্রী ও বোনসহ ব্যবসায়ী নিহত, আহত ২

প্রকাশিতঃ জানুয়ারি ২৭, ২০১৬ | ৫:১০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়টখালিতে বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী আজহার হোসেন মৃধা (৬৫) স্ত্রী ও বোনসহ নিহত হয়েছেন। স্ত্রী জাহানারা বেগম (৫০) ও বোন মাকসুদা বেগম (৬০) স্থানীয় হাসপাতালে প্রাণ হারান। গুরুতর আহত হয়েছে গৃহপরিচালিকা মরিয়ম বেগম (৪০) ও চালক কোরবান আলী (৪০)। তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উক্ত স্থানে রবিবার দুপুর ১২টার দিকে এই ঘটনায় মহাসড়কটিতে প্রায় ৪০ মিনিট যান চলাচল ব্যবহত হয়। সৃষ্টি হয় যানজট। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পৌনে ১ টায় যান চলাচল স্বাভাবিক হয়। সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মাইক্রোটির সাথে প্রবল বেগে মুখোমুখী সংঘর্ষ হয়। এই সময় প্রচন্ড শব্দে মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই আজহার হোসেন মৃধা নিহত হন। তিনি লৌহজং উপজেলার বনসামন্ত গ্রামের ব্যবসায়ী। গ্রামের বাড়ি থেকে রাজধানী ঢাকার বাসভবনে যাচ্ছিলেন। ঢাকায় তার টিনের ব্যবসা রয়েছে। স্ত্রী ও বোনকে ষোলঘর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে। লাশগুলো ষোলঘর স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের স্বজনরা ছুটে সেখানে আসছে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। বাসটির চালক পালিয়ে গেছে। বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সকল যাত্রীরা অক্ষত আছেন। এই ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা হয়েছে।