পরীক্ষার্থীদের সুবিধার্থে মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ জানুয়ারি ৩১, ২০১৬ | ১:১৮ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামীকালের মন্ত্রিসভার নির্ধারিত সাপ্তাহিক বৈঠকের স্থান ও সময়সূচি পরিবর্তন করেছেন। আগামীকাল সোমবারের মন্ত্রিসভার বৈঠক বাংলাদেশ সচিবালয়ের পরিবর্তে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় অনুষ্ঠিত হবে বলে আশরাফুল আলম খোকন বাসসকে জানান। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন। ডেপুটি প্রেস সচিব বলেন, পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার হলে পৌঁছার পর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে বের হবেন। আগামীকাল ১০ শিক্ষা বোর্ডের আওতায় দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।