গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মারা যাওয়াদের মধ্যে গজারিয়ার এক তরুণও রয়েছে । নিহত তরুণের নাম আবু জাফর সিদ্দিক তারেক(৩৪)। সে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি (পশ্চিম পাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মোজাম্মেল হক খোকার ছেলে বলে জানা গেছে। উল্লেখ রাজধানীর সিদ্দিক বাজারে গুলিস্তান বিআরটিসির বাস কাউন্টারের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের একটি ভবন বিস্ফোরিত হয়েছে।মঙ্গলবার ৭ ই মার্চ বিকাল ৪ টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পড় হতাহতদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।