কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার এজাহার নামীয় আসামি গ্রেফতার

প্রকাশিতঃ মার্চ ৮, ২০২৩ | ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার এজাহার নামীয় আসামি মোঃ রাসেল (২৮) কে গ্রেফতার করা হয়েছে। মোঃ রাসেল কুষ্টিয়া জেলার খোকসা থানার জানিপুর এলাকার মোঃ তেজেন এর ছেলে।র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ০৮ মার্চ ২০২৩ তারিখ রাত ০২:৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন পান্টি ইউনিয়নের রাজারপুর গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার খোকসা থানার মামলা নং-৭, তারিখঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর এজাহার নামীয় আসামি মোঃ রাসেল কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খোকসা থানায় হস্তান্তর করা হয়েছে।