চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন আব্দুল হাকিম

প্রকাশিতঃ মার্চ ৯, ২০২৩ | ৭:৩৩ অপরাহ্ণ
মোঃ ফয়জুল ইসলাম উপজেলা সংবাদদাতা চাঁপাইনবাবগঞ্জ সদর

\"মাদক ছেড়ে খেলতে চল, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল\' এ স্লোগানকে সামনে রেখে দ্বারিয়াপুরে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ মার্চ ২০২৩) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর নিউ জেনারেশন সংঘের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুনামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল হাকিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড আ. লীগের সভাপতি শফিকুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাবেক সফল প্যানেল চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম (নাসিম), পৌর ৬নং ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান মিঠুন, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি মুসা, শিশু ও মহিলা বিষয়ক সহ-সম্পাদক বসির আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় ময়মুরুব্বি ও ওয়ার্ড আ. লীগের নেতাকর্মীরা। প্রধান অতিথি আব্দুল হাকিম তার বক্তব্যে ব\'লেন পৌরসভার দ্বারিয়াপুরে ভয়ঙ্কর মাদক থেকে তরুণদের রক্ষা করতে বর্তমান সময়ে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সমাজে বর্তমানে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। তরুন সমাজ খেলাধুলায় সব সময় মগ্ন থাকবে। তাহলে তোমরা সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে বলে এসব কথা বলেন তিনি।